উলিপুরে ‘মহারাণী স্বর্ণময়ী’ বইয়ের মোড়ক উন্মোচন
কুড়িগ্রামের উলিপুরে ইতিহাস বিষয়ে গবেষক আবু হেনা মুস্তফা’র পঞ্চম গবেষণাগ্রন্থ ‘মহারাণী স্বর্ণময়ী’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মহারাণী স্বর্ণময়ী’র ১২৬ তম মৃত্যুবার্ষিকী স্মরণ কমিটি’র আয়োজনে শুক্রবার (২৫ আগস্ট) রাতে উলিপুর বণিক সমিতির হলরুমে ‘মহারাণী স্বর্ণময়ী’ বইয়ের মোড়ক উন্মোচন ও উলিপুরের স্থানীয় ইতিহাস অনুসন্ধানে আমাদের দায়িত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন।
মহারাণী স্বর্ণময়ী’র ১২৬ তম মৃত্যুবার্ষিকী স্মরণ কমিটি’র আহবায়ক ও পৌর মেয়র মামুন সরকার মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ, সাংগঠনিক সম্পাদক সালমান হাসান ডেভিড মারজান, শিক্ষানুরাগী ও সমাজসেবক তপন সেনগুপ্ত, রথিন্দ্র প্রসাদ পান্ডে প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালচনা করেন উদীচীর সভাপতি মিনহাজ আহমেদ মুকুল ও সৌমিক দে রাম। আলোচনা সভায় ‘মহারাণী স্বর্ণময়ী’ বইয়ের মূল আলোচ্য বিষয় তুলে ধরেন লেখক ও ইতিহাস গবেষক আবু হেনা মুস্তফা।
উল্লেখ্য, বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃত মহারাণী স্বর্ণময়ী ১৮৯৭ সালের ২৫ আগস্ট মৃত্যুবরণ করেন। উলিপুরে নগরায়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষাবিস্তার, সুশাসনসহ প্রতিটি ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি