ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৮-২০২৩ বিকাল ৫:৬
মা' ইলিশ রক্ষা করুন, ইলিশ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করুন এই স্লোগানকে সামনে রেখে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ বাস্তবায়নে ভোলার দৌলতখানে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইনের সঞ্চালনায় শনিবার সকাল ১১ টায় মদনপুর ইউনিয়নের পাটোয়ারী বাজারে এ সচেতনতা সভা হয়।
 
দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠানে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রোট মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান, কোস্ট গার্ড বেইস দক্ষিণ জোনের লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান মেহেদী, দৌলতখান থানার অফিসার ইনচার্জ সত্যরঞ্জন খাসকেল, সদর উপজেলার অফিসার ইনচার্জ শাহিন ফকির, ভোলা কমান্ডার এএসপি জামাল উদ্দিন র‍্যাব সহ প্রমূখ।
 
এসময় প্রধান অতিথি বলেন, মা ইলিশ সংরক্ষণে জেলেরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তা মেনে চলবে। তাদের বিকল্প উপার্জনের ব্যবস্থা করা হবে। যেকোনো সমস্যায় প্রশাসনকে পাশে পাবে এবং তারা আমাদের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়