বালিয়াকান্দিতে পাওনা টাকা চাওয়ায় যুবককে মারপিটের অভিযোগ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিের তালপট্টি এলাকায় ২৬ আগষ্ট শনিবার সকালে পাওনা টাকা চাওয়ায় পলাশ মোল্লা ( ৩৫) নামের এক যুবককে মারপিট করেছে প্রতিপক্ষরা। আহত অবস্থায় ঐ যুবক বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত যুবক মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের আমির হোসেন মোল্লার ছেলে পলাশ মোল্লা জানান, দীর্ঘদিন ধরে বালিয়াকান্দি উপজেলার সদরে তালপট্টি এলাকায় বসবাস করে আসছি এবং বালিয়াকান্দি সাব রেজিস্টার অফিসে দলিল লেখকের কাজ করি।। উপজেলার সদর ইউনিয়নের তালপট্টি এলাকার মৃত বিশারত খানের ছেলে মহিউদ্দিন খান ( মোক্তার) এর নিকট জমি সংক্রান্ত বাবদ দেওয়া ১৭ লক্ষ টাকা ফেরৎ চাইলে বিভিন্ন টাল বাহানা করে। ৪ মাস পূর্বে ঐ পাওনা টাকা চাওয়ায় আমাকে মারপিট করে। গত ২৫ আগষ্ট ঐ টাকা দেবার কথা থাকলেও না দেওয়ায় ২৬ আগষ্ট শনিবার সকাল সোয়া ৮ টার সময় আমি পাওনা টাকা চাইতে গেলে মহিউদ্দিন খান( মোক্তার ) ও তার ছেলে সৌরভ খান পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র দা, কাঠের বাটাম ও লাঠি দিয়ে আমাকে আমাকে আঘাত সহ মারপিট করে। আমার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আমাকে প্রাননাশের হুমকি দেয়। আহত অবস্থায় আমাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। মোক্তার খান শুধু আমাকেই না সে অনেকের সাথেই গোলজোগসহ বিভিন্ন ভাবে মানুষকে হয়রানী করে আসছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি
পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
Link Copied