ঘোড়াঘাটে পুলিশের উপস্থিতিতে শিক্ষককে হত্যার উদ্দেশ্যে মারপিট
দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের উপস্থিতিতে উপজেলার জয়রামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদুল ইসলামকে প্রতিপক্ষ রুহুল আমিনের নেতৃত্বে মোনাজ্জল হোসেন গং-রা হত্যার উদ্দেশ্যে বেদম হাতুরী পেটা করে।
গত (২৫ আগষ্ট) বিকেলে উপজেলার জয়রামপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিপক্ষ মোনাজ্জল গংদের সাথে বাদীসহ অন্যান্যদের জয়রামপুর বিদ্যালয় ও ওয়াকফ্ স্টেটের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে মামলা মোকদ্দমা চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার মামলার তদন্তের স্বার্থে ঘোড়াঘাট থানার এসআই মোজাফ্ফর হোসেন সঙ্গীয় ফোর্সসহ জয়রামপুর গ্রামে যান। এসময় এসআই মোজাফ্ফর অপর একটি মামলা তদন্তের জন্য শিক্ষক মেহেদুলকে সাথে নিয়ে গ্রামের মধ্যে যাওয়ার সময় প্রতিপক্ষরা পুলিশের উপস্থিতিতেই অতর্কিতভাবে হামলা করে। এতে আহত শিক্ষক মেহেদুল জীবন বাঁচার তাগিদে ছুটে গিয়ে পাশর্^বর্তী একটি বাড়িতে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দেন। সেসময় এসআই মোজাফ্ফর থানায় ফোন করে আরও ফোর্সসহ তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি মামলা করতে গেলে ঘটনা ভিন্নখাতে নিয়ে একটি এজহার নেওয়া হয়। এ ঘটনার একদিন অতিবাহিত হলেও পুলিশ মামলাটি এজহারভুক্ত করেনি এবং ঘটনাস্থল পরিদর্শন করেনি। অপরদিকে প্রতিপক্ষরা সুযোগ পেয়ে ২৬ আগষ্ট শনিবার ওই বিদ্যালয় ও ওয়াকফ্ স্টেটের জমিগুলো রোপণ করা শুরু করেছে।
এ ঘটনায় প্রতিপক্ষরা বিদ্যালয় ও ওয়াকফ্ স্টেটের সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা অব্যাহত রাখলেও পুলিশের ভূমিকা রহস্যজনক বলে জানান এলাকাবাসীরা।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied