ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইটের ভাটার মাটি কাটায় পাইকগাছায় কপোতাক্ষ নদে ভয়াবহ ভাঙ্গন


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৭-৮-২০২৩ দুপুর ১১:৫১

খুলনার পাইকগাছার কপোতাক্ষ নদ থেকে ইটের ভাটার জন্য মাটি কেটে মজুত করার কারণে রাড়ুলী ইউনিয়নের জেলে পল্লীতে ভয়াবহ ভাংগন দেখা দিয়েছে। একারণে ভাঙ্গনকুলের প্রায় ২ শতাধিক পরিবার ভিটেবাড়ী হারিয়ে অন্যতরে বসবাস করছে বলে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী জানিয়েছেন। উপজেলার রাড়ুলি ইউয়নের জেলে পল্লী এলাকায় অবস্থিত কপোতাক্ষ নদে আবারও ভয়াবহ ভাংগন দেখা দিয়েছে। স্থানীয় ইউপি মেম্বর ইলিয়াস হোসেন, প্রভাষক মোমিন উদ্দিন জানান,পাশ্ববর্তী মিনারুল ও ডালিম সরদারের ইটের ভাটার জন্য প্রতিবছর মাটি কাটার মেশিন দিয়ে এ নদ থেকে যাবতীয় মাটি কাটে আগামী বছরের ইট তৈরীর জন্য মাটি মজুত করছে। নদী থেকে মাটির কাটার কারণে রাড়ুলী জেলে পল্লী ভাঙ্গন দেখা দিয়েছে। গত দুইদিন ভারি বর্ষন ও নদীর পানি বাড়ায় ভাঙ্গনের তীব্রতা আরো বাড়ে গেছে। গত ১০ বছরে এ ভাঙ্গনে প্রায় ২ শতাধিক পরিবার ভিটে বাড়ী ছাড়া হয়েছে। বর্তমান ৬০-৭০ টি পরিবার আতংকে রয়েছে। এব্যাপারে ভাটা মালিক মিনারুল ইসলাম বলেন, জমির মালিকের নদী গর্ভে ভেঙ্গে যাওয়া জমি থেকে মাটি কাটা হচ্ছে। পাইকগাছা উপজেলা পানিউন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ হাওলাদার বলেন, নদী থেকে মাটি কাটা যাবে না যদি কেহ মাটি কাটে তাদেরকে আইনের আওতায় আনা হবে। পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, ভাঙ্গনের কথা শুনে তাৎক্ষনিক ঘটনা স্থল পরিদর্শন করে ১শ জিও ব্যাগ বরাদ্ধ দিয়েছি। আর নদী থেকে মাটি কাটার বিষয়টি এলাকাবাসির একটি অভিযোগ দিতে বলেছি। যারা নদী থেকে মাটি কাটুক না কেন তাদের আইনের আওতায় আসতে হবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান