তানোরে বাবাকে ছেলের সুন্নতে খাতনায় না বলায় স্ত্রী সন্তানকে খুন
রাজশাহীর তানোরে ছেলের সুন্নতে খাতনায় বাবাকে না বলায় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাত করে হত্যা করা করেছে।গতকাল শনিবার (২৬আগস্ট) বিকেলে রাজশাহীর তানোর পাঁচন্দর ইউনিয়নের পাঁচন্দর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলো নিপা (২২) ও তার ৬বছরের ছেলে নুর। ঘটনার পর গ্রামবাসী ঘাতক অলিউর রহমানকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে। অলিউর রহমান একজন মাদকাশক্ত ব্যক্তি বলে জানিয়েছে পুলিশ।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম গ্রামবাসীদের বরাদ দিয়ে জানান, তানোর পাঁচন্দর ইউপির মোহাম্মদপুর গ্রামের মৃত সিদ্দিকের মাদকাসক্ত ছেলে অলিউরের সাথে একই এলাকার পাঁচন্দর গ্রামের নিপার বিয়ে হয়। তাদের পরিবারে আসে সন্তান নুর। বর্তমান নুরের বয়স ৬বছর। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় বছর খানেক আগে নিপা ও অলিউরের মধ্যে তালাক হয়ে যায়। এ নিয়ে রাজশাহী নারী শিশু আদালতে একটি মামলা চলছে। তালাকের পর থেকে স্বামী-স্ত্রী আলাদা বসবাস করতেন।এরই মধ্যে শুক্রবার (২৫ আগস্ট) নিপা তার ছেলে নুরের সুন্নত খাতনা দেন। কিন্তু ছেলের সুন্নতে খাতনায় পিতাকে জানান নি নিপা। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক স্বামী অলিউর রহমান সাবেক স্ত্রী নিপার বাসায় গিয়ে তাকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করে। এসময় নিপার সন্তান নুর এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে হত্যা করে পাষন্ড মাদকাসক্ত বাবা অলিউর রহমান।
ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে অলিউর রহমানকে আটক করে উত্তমমধ্যম দিয়ে আটকিয়ে রাখলে পুলিশ তাকে আটক করে।নিহত নিপার বড়ভাই ভুলু জানান, দেড় বছর আগে তার বোনকে হাসুয়া দিয়ে কোমরে কোপ দিয়েছিলেন অলিউল। তখন অলিউলের নামে তারা মামলা করেছিলেন। ওই মামলায় কারাগারে ছিলেন অলিউল। পরে পারিবারিকভাবে আপোসের মাধ্যমে নিপা অলিউলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করেন। নিপাকে ছাড়িয়ে নেওয়া হয় অলিউলের কাছ থেকে। ৭-৮ মাস আগে আপোসের মাধ্যমে কারাগার থেকে মুক্ত হন অরিউল। দেড় মাস আগে আবারও নিপা-অলিউলের বিয়ে হয়। শুক্রবার (২৫ আগস্ট) শিশু নূরের সুন্নতে খাৎনাও করা হয়েছিল।
ওসি আরো জানান, ঘটনাটি শোনের পর ওইস্থানে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে অলিউরকে আটক করা হয়েছে। সেই সাথে নিহত মা-ছেলের মরদে উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২