সাভারে দুই হাউজিং এর জমির সীমানা নির্ধারন কে কেন্দ্র করে হামলা, আহত ৭
সাভারে জমি নিয়ে বিরোধের জেরে যমযম নূর সিটি নামের একটি হাউজিং প্রকল্পে হামলা চালিয়েছে পাশ্ববর্তী আলম নগর সুগন্ধা হাউজিং এর লোকজন। সন্ত্রাসীদের হামলায় এসময় আহত হয়েছেন অন্তত পাঁচ জন।২৬ আগস্ট (শনিবার) দুপুরে উপজেলার বনগাঁও ইউনিয়নের চান্দুলিয়া এলাকায় যমযম নুর সিটিতে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চান্দুলিয়া এলাকায় ওই হাউজিং কর্তৃপক্ষ নিজেদের জমিতে শ্রমিক নিয়ে বাউন্ডরির কাজ করার সময় পার্শবর্তী আলম নগর সুগন্ধা হাউজিং এর ভাড়াটে সন্ত্রাসীরা ইট পাটকেল নিক্ষেপ করে ও পিটিয়ে পাঁচজনকে আহত করে। এসময় তারা চেয়ার, সাইকেল ভাঙচুর করে ও বিভিন্ন সরঞ্জাম লুট করে।পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
যমযম নুর সিটির পরিচালক নুর মোহাম্মদ বলেন, আমাদের সাথে আলমনগর হাউজিং এর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসলে সম্প্রতি সাভার মডেল থানায় উভয় পক্ষের মাঝে আলোচনার করে সমাধান করা হয়। তবে সম্প্রতি আমরা জমির সীমানায় টিন দিয়ে বাউন্ডরির কাজ শুরু করলে আজ সন্ত্রাসীরা আবারও হামলা চালায়। উল্লেখ্য ইতিপূর্বেও সীমানা নির্ধারনে দুই পক্ষের ভিতর মারামারির ঘটনা ঘটে।
এই বিষয়ে গত শনিবারের হামলার বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন