ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, গুরুতর আহত ২


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২৩ দুপুর ১:৯
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় ২ নারী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার(২৭ আগস্ট) ভোরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতুপী এলাকায় এই ঘটনাটি ঘটে৷ গুরুতর আহতরা হলেন ময়মনসিংহের  কালুরঘাট এলাকার লায়লা বেগম(৫০) ও তার মেয়ে রুবিনা বেগম(৩০)। 
 
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে বাসার মালামাল নিয়ে শান্তিগঞ্জে আসার পথে দামোধরতুপী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা খায় ট্রাক। এতে ট্রাকে থাকা দুই নারী গুরুতর আহত হন৷ এরপর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন৷
 
এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক বলেন, ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায়  দুই নারীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি৷

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের

শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি