বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৩-এ ৭ ক্যাটাগরিতে পুরস্কার জিতলো বিকাশ
গ্রাহকদের জীবন সহজ করার লক্ষ্যে উদ্ভাবনী সেবা যুক্ত করে “বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড-২০২৩”-এ ৭ ক্যাটাগরির ৫টিতে বিজয়ী ও ২টিতে “অনারেবল মেনশন” পেয়ে সর্বোচ্চ সংখ্যক পুরস্কার জিতেছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বিকাশের প্রতিষ্ঠাতা এবং সিইও কামাল কাদীর। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিকাশের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ ফিনটেক ফোরাম আয়োজিত এই প্রতিযোগিতায় এমএফএস/ডিএফএস ক্যাটাগরিতে ফিনটেক ইনোভেশন অব দ্যা ইয়ার পুরস্কার পেয়েছে ‘বিকাশ জেনারেশন’। আর্থিক অন্তর্ভুক্তি (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন) ক্যাটাগরিতে এবং বিনিয়োগ (ইনভেস্টমেন্ট) দুটি ক্যাটাগরিতে বিকাশের ‘এক অ্যাপে পাঁচ সেভিংস’ সেরা পুরস্কার জিতেছে। ডিজিটাল লেনডিং ক্যাটাগরিতে বিকাশের ‘ডিজিটাল ন্যানো লোন’, রেমিট্যান্স সেবা ক্যাটাগরিতে ‘বিকাশ-পেওনিয়ার’ বর্ষসেরা পুরস্কার পায়। এছাড়া প্রযুক্তি (টেক) ক্যাটাগরিতে ‘বিকাশ লয়্যালিটি’ এবং পেমেন্ট ক্যাটাগরিতে ‘বিকাশ সাইনার্জি’ পেয়েছে “অনারেবল মেনশন”।
পুরস্কার গ্রহণের পাশাপাশি দিনব্যাপি আয়োজিত ফিনটেক সামিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার-এর সঞ্চালনায় ‘ফায়ারসাইড চ্যাট’-এ বিকাশের সিইও কামাল কাদীর আলোচনা করেন “বাংলাদেশের ক্ষমতায়ন: ফিনটেক যেভাবে আর্থিক খাতের ভবিষ্যৎ নির্ধারণ করছে” বিষয়ের ওপর। এছাড়া দেশ-বিদেশের ফিনটেক বিশেষজ্ঞরা আগামীর বাংলাদেশের ফিনটেকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন পর্বে আলোচনা করেন।
বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দ্বিতীয় বারের মতো এই অ্যাওয়ার্ড আয়োজন করেছে যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান ১০০টিরও বেশি আর্থিক সেবা নিয়ে সেরা হওয়ার প্রতিযোগিতায় শামিল হয়। ঢাকার একটি হোটেলে ১১টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের ২৮টি আর্থিক সেবা পুরস্কার জেতে। উল্লেখ্য, বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২১-এ বিভিন্ন ক্যাটাগরির ৪টিতে বিজয়ী ও ৩টিতে ‘অনারেবল মেনশন’ সহ ৭টি পুরস্কার অর্জন করেছিল বিকাশ।
এমএসএম / এমএসএম
৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী
টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি
পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না
দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা
আজকের মুদ্রার রেট: ২০ জুলাই ২০২৬
২০ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা
রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো
উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম
প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ
আজকের মুদ্রার রেট: ১৯ জুলাই ২০২৬
আজকের স্বর্ণের দাম: ১৯ জুলাই ২০২৬