ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মমেক হাসপাতালের করোনা ইউনিটে সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৬-৮-২০২১ দুপুর ১১:৩৮

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জন করোনায় এবং ১৪ জন উপসর্গ নিয়ে মারা যান, যা এই হাসপাতালে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। শুক্রবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোনার ছয়জন,  টাঙ্গাইলের দুজন, জামালপুরের দুজন এবং গাজীপুরের একজন। 

তারা হলেন- ময়মনসিংহ সদরের সিরাজুল হক (৫৫), আবদুল সালাম (৮০), ভালুকার আব্দুল হামিদ (৭২), মুক্তাগাছার নুরুল হক (৮৪), আছিয়া খাতুন (১০০), নেত্রকোনা সদরের সাদেক হোসেন (৪৯), পুষ্পা (৩০), পূর্বধলার আব্দুল করিম (৫৫), আটপাড়ার মাহামুদুল হাসান (৬৫), কলমাকান্দার আব্দুল মজিদ (৬৭), মদনের মাহবুব (৬৫), টাঙ্গাইল আব্দুল সামাদ (৬৫), সখিপুরের সানোয়ার হোসাইন (৮৫), জামালপুর সদরের আবদুল মজিদ (৭০), হাজেরা বেগম (৬০) ও গাজীপুর জেলার শ্রীপুরের সিরাজুল ইসলাম (৮৫)।

এছাড়া এ সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের সাতজন, জামালপুরের দুজন, নেত্রকোনার তিনজন, শেরপুর ও সুনামগঞ্জের একজন করে রয়েছে।

তারা হলেন- ময়মনসিংহ সদরের শাহাব উদ্দিন (৫৭), আব্দুর রহিম (৭০), নান্দাইলের নজরুল ইসলাম (৭০), ফুলপুরের মুজিবুর রহমান (৬৫), তারাকান্দার হোসেন আলী (৬৫), নূরজাহান বেগম (৫৫), হালুয়াঘাটের সাইয়িদ আলী (৭৯), নেত্রকোনা পূর্বধলার সালেমা বেগম (৫৮), মদনের আছিয়া বেগম (৭৫), দূর্গাপুরের আব্দুর রশীদ (৬৫), জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ইমাম হোসেন (২৬), সরিষাবাড়ির মহেজা বেগম (৬৫), শেরপুর সদরের ফিরোজা খাতুন (৬৫) ও সুনামগঞ্জের জামালগঞ্জের সুধারঞ্জন সরকার (৫০)।

ডা. মহিউদ্দিন খান মুন আরো জানান, করোনা ইউনিটে বর্তমানে ৫২৫ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২৩ জন। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন। 

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করে ৪০২ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এরমধ্যে সদর ও সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ১৯৩ জন ও ভালুকা উপজেলায় রেকর্ড ৭৫ জন রোগী শনাক্ত হয়েছেন। জেলায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম। 

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান