মৎস্য কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে জেলেদের গনস্বাক্ষর সম্বলিত অভিযোগ
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরমান আলী ও অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর মোঃ রিফাত হোসেনের বিরুদ্ধে গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ করেছে উপজেলার ১৪৫ জন জেলে।
মোবাইল কোর্টে জব্দকৃত জাল অনত্র বিক্রি, জব্দকৃত ট্রলার বিক্রি,জব্দকৃত মাছ নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা, মোবাইল কোর্ট পরিচালনার পূর্বে জেলেদের সতর্ক করাসহ বিভিন্ন অভিযোগে হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে- যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা মানিকগঞ্জ জেলাধীন হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে এবং বিভিন্ন খালে বিলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করি। গত ৬ মাস যাবৎ হরিরামপুর মৎস্য কর্মকর্তা মোঃ ফরমান আলী এবং অফিস সহায়ক কম কম্পিউটার অপারেটর মোঃ রিফাত হোসেন আমাদের উপর বিভিন্ন জুলুম ভয়ভীতি প্রদর্শন এবং মোবাইল কোর্টে জব্দকৃত জাল আমাদের নিকট বিক্রি করার জন্য ভয়ভীতি দেখায়। এছাড়া হারুকান্দি ইউনিয়নের মৎস্য কর্মকর্তার দালাল হিসেবে চিহ্নিত দালাল হিসেবে পরিচিত ইদ্রিস মোল্লা (৪৫), পিতা ছমের মোল্লা, সাং- ব্রাহ্মনকান্দা, মোজাফফর, পিতা মৃত দানেজ, গ্রাম ভেলাবাদ এর মাধ্যমে জব্দকৃত অবৈধ জাল, কারেন্ট জাল, চায়না দোয়ারী অন্যত্র বিক্রয় করে। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার পূর্বে মৎস্য অফিসের রিফাত- ইদ্রিস এবং মোজাফঁফরকে পূর্বে সতর্ক করে থাকে। গত ২১ আগস্ট সোমবার দুপুরে মৎস্য কর্মকর্তা ফরমান আলী, রিফাত, হরিরামপুর থানার ৪ জন্য পুলিশসহ ইদ্রিস, মোজাফফর জব্দকৃত জাল, চায়না দোয়ারী অন্যত্র বিক্রি করে, যা আমরা হাতেনাতে ধরে হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের জিম্মায় দেয়া হয়। মৎস্য অফিসের রিফাত জব্দকৃত জাল, চায়না দোয়ারী অন্যত্র বিক্রি করার যথেষ্ট প্রমাণ রাখতে বিকাশের মাধ্যমে লেনদেনের তথ্য আমাদের নিকট রহিয়াছে। আমরা নিজেদের মধ্যে জব্দকৃত জাল বিক্রির প্রমাণ রাখতে দাসকান্দি বয়ড়া গ্রামের সিদ্দিকের মাধ্যমে নগদ টাকা এবং বিকাশের মাধ্যমে রিফাতের মোবাইল নম্বরে লেনদেন করি। যাহার যথেষ্ট প্রমাণ রহিয়াছে। এছাড়াও মৎস্য অফিসের জব্দকৃত মাছ নিজেরা ভাগ বাটোয়ারা করে নেয়। ভাল পোড়ানের পর লোহার রড অন্যত্র বিক্রি করার প্রমাণ রহিয়াছে। বাহাদুরপুর গ্রামের মজিদ ও আখের এর মাধ্যমে জব্দকৃত জাল বিভিন্ন জেলেদের কাছে রিফাতের নির্দেশে বিক্রি করে। তাহার যথেষ্ট প্রমাণ রহিয়াছে । এছাড়া বাহাদুরপুর মনুর নিকট হতে জব্দকৃত জাল দেবে বলে অগ্রিম ৩৪ হাজার টাকা নেয় রিফাত। যাহা বিকাশের মাধ্যমে ১৪ হাজার দেয়ার প্রমাণ রহিয়াছে এবং নগদ-এ ২০ হাজার লেনদেন করে। দিয়াপাড় গ্রামের রাজ্জাক শিকদারের বৈধ জাল জব্দ করিয়া ভয়ভীতি দেখাইয়া ৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়। এছাড়া দিয়াপাড় গ্রামের মানিকের নিকট হতে জাল এবং মেশিন নৌকা জব্দ করে অন্যর বিক্রি করে রিফাত। আমরা খেটে খাওয়া মৎস্য শিকারী, ফরমান আলী এবং রিফাতের অত্যাচারে বাধ্য হয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হই। নিয়ে নিম্নে গণ স্বাক্ষর প্রদান করা হলো।
অতএব জনাবের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত অভিযোগের বিষয়ে সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয়।
অভিযোগের বিষয়ে জানতে হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী ও অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর মোঃ রিফাত হোসেনের বক্তব্য নিতে অফিস গিয়ে পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগের চেষ্টা ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া মেলেনি।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান বলেন, আমি তাকে একবার শোকজ করেছি, শোকজের জবাবও পেয়েছি, আমার কাছে সন্তষ্ট মনে হয়নি। আবার তাকে শোকজ করবো। তার বিরুদ্ধে অভিযোগ আমার পুরো জেলার ভাবমুর্তি নষ্ট করেছে। সরাসরি কোন লিখিত অভিযোগ পাইনি। তবে অন্য মাধ্যমে অভিযোগের কপি পেয়েছি। আমার উর্ধতন কর্মকর্তাদের অবহিত করা হবে।
লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা(ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া বলেন, আমি গতকাল সারাদিন জেলায় পরীক্ষার ডিউটিতে ছিলাম। জেলা মৎস্য কর্মকর্তা তাকে শোকজ করেছে। উপজেলা প্রশাসনকে অবহিত না করে তিনি কেন অভিযানে যান, সে বিষয়েও অবহিত করা হয়েছে। বিভিন্ন অভিযোগে তাকে শোকজ করা হয়েছে আমি দেখেছি।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি
রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক
ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক
ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার
কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত
লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক
হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি
কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস