ভেদরগঞ্জে জ্বীনের রানীকে ৩০ দিনের কারাদণ্ড
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুরে ইউনিয়ন থেকে এক জ্বীনের রানীকে আটক করে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার ২৭ আগস্ট রাত ৭টা ২৫মিনিটে সময় ভেদেগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া গ্রাম থেকে জ্বীনের রানীকে আটক করে তাকে এই কারাদণ্ড দেন। উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালীয়া গ্রামে জ্বীনের রানী অঞ্জনা কর্মকারের বাড়ি।
জানা যায় দীর্ঘদিন ধরে ২৫০০ থেকে ৫ হাজার টাকা ভিজিট নিয়ে জ্বীনের মাধ্যমে সকল ধরনের চিকিৎসা ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে মানুষের সাথে প্রতারণা করে আসছেন অঞ্জনা কর্মকার, এমন তথ্য পেয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, সকল সমস্যা ও রোগের চিকিৎসক, জিন ও কালি সাধনের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে পারেন নাকি জিনের রাণী অঞ্জনা রাণী কর্মকার ওরফে অঞ্জু। সে মানুষের কাছ থেকে ভিজিট ২৬০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা নেন। তাকে রামভদ্রপুর ইউনিয়নের পাচালিয়া গ্রাম থেকে হাতেনাতে গ্রেফতার করে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভুয়া চিকিৎসক, ভন্ড কবিরাজদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied