ভেদরগঞ্জে মায়ের বিরুদ্ধে সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ
শরীয়তপুরের ভেদরগঞ্জে নিজ সন্তানকে বালিশ চাপায় হত্যার অভিযোগ উঠেছে মানসিক ভারসাম্যহীন এক মায়ের বিরুদ্ধে। পারিবারিক কলহের কারণে মা রূপা বেগম তার নানির বাড়িতে তিন সন্তানকে নিয়ে বসবাস করতেন।
গতকাল রাত ১২টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে। রোববার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।নিহত শিশুটির নাম রাত্রী তার বয়স ৩ মাস। আদিত্য নামে তার এক জমজ ভাইও আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের কয়েক মাস পরেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে রূপা বেগম। পারিবারিক কলহের কারণে স্বামী চান মিয়া সরদারের সাথে বনিবনা না হওয়ায় শ্বশুরবাড়ির পাশেই রূপা তার নানি বাড়িতে থাকতেন। গতকাল রাতে জমজ ভাই-বোনদের মধ্যে রাত্রী মারা যায়। এরপর রাত্রীর বাবা অভিযোগ তুলেন তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় আতিক হাওলাদার বলেন, বিয়ের পর প্রথম দিকে পারিবারিক কলহ থাকলে বিগত কয়েক বছর ধরে কোনো কলহ না থাকলেও রূপা তার বাচ্চাদের নিয়ে নানি বাড়িতে থাকতেন। রূপা মানসিক ভারসাম্যহীন ছিল।
নিহতের ফুফু তাহমিনা বেগম বলেন, আমার ভাবি বাচ্চাদের রেখে বাজারে বাজারে ঘুরে বেড়াত। ওনি মানসিক ভারসাম্য হওয়ায় আমরা ধারণা করছি, শিশুটিকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি। তবে সুরতহালে শিশুটির শরীরে কোনোরকম চিহ্ন পাইনি। বাকিটা ময়নাতদন্তের ফল আসলে বলা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied