মান্দায় ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত
নওগাঁর মান্দায় ঐতিহাসিক পাকুড়িয়া গণ্যহত্যা দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, গণকবর জিয়ারত করা হয়।
পরে পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের হলরুমে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটি, পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয় ও এলাকাবাসির আয়োজন করে।
শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল লতিফ মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু, উপজেলা আ.লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আবদুল মান্নান ও আবদুল লতিফ শেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা খোদাবক্স মিয়া, ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল জলিল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
উল্লেখ্য, একাত্তরের ২৮ আগস্ট পাক হানাদার বাহিনী উপজেলার পাকুড়িয়া গ্রামে গণহত্যা চালায়। এ হত্যাযজ্ঞে শহীদ হয়েছিলেন গ্রামের ১২৮ জন নিরীহ মুক্তিকামী মানুষ।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীর দুধকুমার নদে অবৈধ ড্রেজার উচ্ছেদে মোবাইল কোর্ট অভিযান
বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী
গজারিয়ায় এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি
যশোরে দুই দিনের অভিযানে ৪শতাধিক স্থাপনা উচ্ছেদ উদ্ধার ৫০ কোটি টাকার জমি
শাহরাস্তি থানার ওসিকে আদালতে তলব
সমাজ উন্নয়নে সেবার আলো ছড়াচ্ছে ধরমপুর সমাজ কল্যাণ সংস্থা
প্রশাসনিক শূন্যতায় ঝুঁকিতে শিক্ষা কার্যক্রম, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী
রাজারহাটে লাম্পি স্কিন ডিসিজে আক্রান্ত শতাধিক গরু
নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টসের,সমাপনী ও পুরস্কার বিতরণ
আলফাডাঙ্গায় ক্যাব'র নতুন কমিটির পরিচিতি সভা
কেশবপুরে সাংবাদিককে গালিগালাজ ও মিথ্যা মামলার হুমকী থানায় অভিযোগ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসীঃ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান