সোনারগাঁয়ে দুটি প্রাইভেট ক্লিনিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় নিরাময় ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার ও সোনারগাঁ মর্ডাণ ডায়াগনষ্টিক সেন্টার নামে দুটি প্রাইভেট ক্লিনিককে পৃথক ভাবে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় নিরাময় ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারকে ৭০ হাজার ও সোনারগাঁ মর্ডাণ ডায়াগনষ্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম জানান, ৫০ শয্যা বিশিষ্ট সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর প্রধান ফটকের সামনে অবস্থিত নিরাময় ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার ও সোনারগাঁ মর্ডাণ ডায়াগনষ্টিক সেন্টার নামে দুটি প্রাইভেট ক্লিনিককে অপরিছন্ন পরিবেশ ও মেয়াদউত্তীর্ণ কিছু কাগজপত্র রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পৃথক ভাবে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর আবাসিক কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন সুজন ও সোনারগাঁ থানা পুলিশের কয়েকজন সদস্য।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার