শান্তিগঞ্জে কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার(২৮ আগস্ট) বিকেলে উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সকিনা আক্তারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়৷ অভিযান পরিচালনা করে বাজারের বিভিন্ন দোকান থেকে ১০০ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। যার পরিমাণ প্রায় ৪০০০ কেজি। এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। এরপর জব্দকৃত চায়না দুয়ারি ও কারেন্ট জাল বাজারের পাশের মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, এসিল্যান্ড সকিনা আক্তার, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রুকনুজ্জামান রুকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বলেন, মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা
টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক
আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের
শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া
মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
Link Copied