ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় আ’লীগ নেতা আটক


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৯-৮-২০২৩ দুপুর ১:৫৪

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেলতৈল গ্রামের মো. আরিফের শিশুকন্যা স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেনির ছাত্রিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা মনছুর মোল্লাকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। আটককৃত মনছুর মোল্লা বেলতৈল ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে। মঙ্গলবার ২৯ আগস্ট মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যে অভিজান চালিয়ে আত্মগোপনে থাকা অভিযুক্ত মনছুর মোল্লাকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি থেকে আটক করেছে পুলিশ। 
ভিকটিমের পরিবার ও স্থানীয়রা জানায়- গত ২৪ আগস্ট মনছুর মোল্লা প্রতবেশি আরিফের মাদ্রাসা পড়ুয়া শিশু কন্যাকে একা ঘরে ডেকে নিয়ে যায়। এরপর পড়নের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করলে ভিকটিমের ডাকচিৎকারে প্রতিবেশি ও স্থানীয়রা উদ্ধার করে এবং অভিযুক্ত মনছুর মোল্লাকে তাৎক্ষণিক মারধর করে। প্রভাবশালী মনছুর মোল্লা তাৎক্ষণিক নিজেকে ছাড়িয়ে আত্মগোপনে চলে যায়। পরে বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার জন্য সাবেক ইউপি সদস্য মানিকের নেতৃত্বে বিচার বসিয়ে চড়থাপ্পড় দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বিচার মনপুত না হওয়ায় ভিকটিমের বাবা আরিফ শাহজাদপুর থানায় ২৯ আগস্ট সকালে নারী শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪খ) ধারায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যে অভিজান চালিয়ে অভিযুক্ত মনছুর মোল্লাকে আটক করে শাহজাদপুর থানা পুলিশ। 
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. নজরুল ইসলাম মৃধা জানান- ২৯ আগস্ট সকালে ভিকটিমের পিতা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার ৩ ঘন্টার মধ্যেই অভিযুক্ত মনছুর মোল্লাকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি এলাকা থেকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এমএসএম / এমএসএম

শালিখায় দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ছবেদ আলী বিশ্বাস

পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির ৪১ সদস্যের কমিটি: উপদেষ্টা সেলিমুজ্জামান

দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন

রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিনের ইন্তেকাল ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ

ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত

পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড

কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১

উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ