ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কুয়েটে ১ সেপ্টেম্বর উদযাপিত হবে ‘বিশ্ববিদ্যালয় দিবস’


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৯-৮-২০২৩ দুপুর ৩:১২

আগামী ১ সেপ্টেম্বর শুক্রবার জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর প্রতিষ্ঠা বার্ষিকী “বিশ্ববিদ্যালয় দিবস ২০২৩”। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশ, পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবস উদ্বোধন, আনন্দ র‌্যালি, পোস্টার ও প্রজেক্ট প্রেজেন্টেশন, কুয়েটের অর্জন: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং টেকনিক্যাল প্রেজেন্টেশন, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচী ও মাছের পোনা অবমুক্তকরণ, দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাবসমূহ উন্মুক্তকরণ, প্রীতি ফুটবল ম্যাচ, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এবং সভাপতিত্ব করবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।

উল্লেখ্য, এই প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলেও ১৯৭৪ সালে শিক্ষা কার্যক্রম শুরু হয়, পরবর্তীতে ১৯৮৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিআইটি) এবং ১ সেপ্টেম্বর ২০০৩ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এ বছর বিশ্ববিদ্যালয় হিসেবে ২০তম বর্ষপূর্তি উদযাপন করবে কুয়েট। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয়গণ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা এবং বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচিতে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক