ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

খুলনার তিন হাসপাতালে করোনায় ৮ জনের মৃত্যু


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২১ দুপুর ১২:৪০

খুলনার তিনটি হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুজন ‍এবং গাজী মেডিকেলে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নগরীর সোনাডাঙ্গা এলাকার নাসির উদ্দিন (৮৭), সদর এলাকার নূর জাহান (৭৮), শামসুর রহমান (৫৫), যশোর কোতোয়ালি এলাকার রূপা (৩১) ‍এবং অভয়নগরের রহমত আলী (৬৫)।

তিনি ‍আরো জানান, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২১ জন। ‍এরমধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়ালো জোনে ৪২ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার দাকোপের আমতলার পরিতোন্নেছা (৭০) ‍এবং গোপালগঞ্জের ফরিদ আহমেদ (৫৮)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৬ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ৫ জন ভর্তি হন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোরো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন। তারমধ্যে ১০ জন পুরুষ আর ১৮ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৬৯ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন এবং এইচডিইউতে ২ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে বাগেরহাটের ফকিরহাটের দেলোয়ার হোসেন (৫২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন। আইসিইউতে রয়েছেন ৬ জন এবং এইচডিইউতে ৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

এমএসএম / জামান

শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা

উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ

২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন

ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড

আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন

রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি