তাড়াশে শিশুদের গোলমালের জের ধরে ৯জন আহত
সিরাজগঞ্জের তাড়াশে শিশুদের গোলমালের জের ধরে ৯জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামে। ২৯ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ওই গোলমালকে কেন্দ্র করে মোঃ আকবর আলীর ছেলে মোঃ সাচ্চু প্রামানিক ৯ জনকে দেশীয় অস্ত্র দিয়ে মেরে হাসপাতালে পাঠিয়ে ক্ষান্ত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন মোঃ রফিকুল ইসলাম (৫০), লুকাইয়া খাতুন (২২),মোছাঃ ফাইমা খাতুন (৩৫), মুরাদ আলী (২১),রহিমা খাতুন (৬০), ইমা খাতুন (১৮)সহ ৯জন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, মোঃ রফিকুল ইসলামের ভাই মোঃ ইব্রাহিম হোসনের ছেলে আরাফাত (১০) ও নুরুল ইসলাম সাচ্চুর ছেলে নুহু (৯) এদের খেলার ছলে গোলমাল হয়। নুহু তার বাবা সাচ্চুকে গোলমালের কথা জানায়। ৫টার দিকে আরাফাত তাদের পুকুর পাড়ে ছিল। তখন সাচ্চু তার কাছে গিয়ে বলে তুই আমার ছেলে নুহুকে মারছিস কেন? তখন আরাফাত বলে আমি আপনার ছেলেকে মারি নাই। এ কথা বলতেই সাচ্চু শিশু ছেলে মোঃ আরাফাতকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগাল করতে নিষেধ করলে সাচ্চু লাঠি শোটা হাতে নিয়ে এলোপাতারি ভাবে আরাফাতকে মারধর করে, কিল-ঘুষি দিয়ে ছিলা-ফুলা জখম করে মাটিতে ফেলে দেয়। তখন খবর পেয়ে তার পিতা পুকুর পাড়ে গেলে সাচ্চু পালিয়ে যায়। তখন ছেলেকে তাড়াশ সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।এমতাবস্থায় বাড়ি থেকে তার ভাতিজি মোছাঃ লুকাইয়া খাতুন (২০) আনুমানিক রাত্রি ৮.৩০ ঘটিকার সময় মোবাইল ফোনে বলে তারাতাড়ি বাড়িতে আসেন। সাচ্চুরা আমাদের বাড়িতে এসে আমাদেরকে মারপিট করছে। তখন সে তাড়াশ হাসপাতাল থেকে বাড়িতে গিয়ে দেখতে পাই ছোট ভাই রফিকুল ইসলাম, ভাজতি লুকাইয়া, ছোট ভাইয়ের স্ত্রী ফাইমা খাতুন, মুরাদ আলী,রহিমা খাতু, এবং ইমা খাতুন কে রামদা,সাবল ও হাসুয়া দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করেছে।
তখন তাদেরকে উদ্ধার করে আবার তাড়াশ হাসপাতালে ভর্তি করে। রোগীর অবস্থা খারাপ দেখলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার করে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা