ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৩০-৮-২০২৩ দুপুর ৪:৩৮
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত  হয়েছে। 
 
গতকাল  বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভায় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জয়পুরহাট  জেলা কৃষক লীগের  সভাপতি, নারী ও শিশু স্পেশাল পিপি এ্যাড. ফিরোজা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
 
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম সোলায়মান আলী,  এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, জাহিদুল আলম বেনু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল সরকার, সদর উপজেলার সভাপতি  আনোয়ার হোসেন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ, জেলা কৃষক লীগের  দফতর সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,ক্ষেতলাল উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
 
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে বৃক্ষের চারা বিতরণ ও রোপন করা হয়।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন