চৌদ্দগ্রামে ৫১ কেজি গাঁজা সহ আটক ১
কুমিল্লার চৌদ্দগ্রামে ৫১ কেজি গাঁজা সহ মো: হোসাইন প্রকাশ ইমাম হোসাইন (২০) নামে চিহিৃত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ইমাম হোসাইন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি শুভপুর (আদর্শগ্রাম) এর নজরুল ইসলামের ছেলে। এ সময় একই এলাকার হিরো মিয়ার ছেলে শহিদুল (২২) ও ধন মিয়ার ছেলে মো: হোসেন (১৯) নামে তার দুই সহযোগি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে এগারটায় চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি শুভপুর (আদর্শগ্রাম) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নজরুল ইসলামের ছেলে ইমাম হোসাইন এর বাড়ীর উঠানের মোটর ঘর থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় ইমাম হোসাইনকে আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শহীদুল ও মো: হোসেন নামে ইমাম হোসাইনের অপর দুই সহযোগি কৌশলে পালিয়ে যায়। পরে আটককৃত ইমাম হোসাইন ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা রুজু করা হয়। বুধবার দুপুরে আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাবুচি এলাকা থেকে ৫১ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসাীয়কে আটক করা হয়েছে। এ সময় তার অপর দুই সহযোগি পালিয়ে যায়। আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন