ডামুড্যায় উপজেলা আইন শৃঙ্খলা ও সাধারন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (৩০ আগষ্ট ) সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি ।
এসময় বক্তব্য রাখেন, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী , ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম , প্রাণি সম্পদ কর্মকর্তা সব্যাসাজী মজুমদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, পল্লি উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান ,উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন,কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লু রহমান, শিধলকুড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল,ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা,ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ , বাল্য বিয়ে, ইভটিজিং সন্ত্রাস, মাদক, প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও হাছিবা খান।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার