ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় দিনদুপুরে পুকুরের মাছ লুট


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২৩ বিকাল ৫:১৫

নওগাঁর মান্দায় দিনদুপুরে এক পুকুর মালিকের পুকুর থেকে মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। 
বুধবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ভারশোঁ ইউপির বাঁকাপুর গ্রামের আব্দুস সালাম প্রামানিকের পুকুরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুস সালাম বাঁকাপুর গ্রামের মৃত মনির উদ্দিন প্রামানিকের ছেলে।অপর দিকে অভিযুক্তরা হলেন, উপজেলার বাঁকাপুর গ্রামের মোবারক আলীর ছেলে তুহিন (৪০),মৃত আব্দুস সামাদের ছেলে আলমগীর হোসেন (৩৫), জালাল উদ্দীন (৩০), জাহাঙ্গীর হোসেন (৩২),ময়েজ উদ্দিনের ছেলে লিটন হোসেন (৩২) ও আব্দুল মান্নান (৩৫),মৃত সৈয়দ আলীর ছেলে এনামুল হক (৩২) সহ অজ্ঞাত আরো  অনেকে।
অভিযোগ সুত্রে জানাগেছে, দীর্ঘদিন থেকে ভুক্তভোগী আব্দুস সালামের কবলাকৃত পুকুরটি জবর দখলের চেষ্টা করে আসছিলেন অভিযুক্তরা। তারই ধারাবাহিকতায় ঘটনারদিন দুপুরে তারা সঙ্গবদ্ধ হয়ে মাছ মারার সরঞ্জামাদি নিয়ে এসে জোরপূর্বক পুকুরের প্রবেশ করে চাষকৃত প্রায় ১ লক্ষধিক টাকার মাছ লুট করে নিয়ে চলে যায়। এসময় ভুক্তভোগীর ছেলে সৈকত ইসলাম বাঁধা প্রদান করিলে তাকে  ভয়ভীতি প্রদর্শন পূর্বক প্রাণনাশের হুমকি প্রদান করেন। 
এব্যাপারে মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  আঃ গনি জানান, পুকুরের মাছ লুটের ব্যাপারে আব্দুস সালাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাছ লুট বা চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

​রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর

চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার

সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

আব্দুল মজিদের শেষ ঠিকানা এখন হাসপাতাল হাসপাতালই তার বসতবাড়ি, রোগীরাই তার পরিবার!

গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত

রায়গঞ্জে গরু চুরি ঠেকাতে ১২ বাঁশকল, রাতে পাহারায় পুলিশ-গ্রামবাসী

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই যুবকের মৃত্যু

কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে মেধা ও সৃজনশীলতা উৎসব অনুষ্ঠিত

নেত্রকোণায় সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তকরণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মাধব ছড়ায় মৎস্য কর্মকর্তার তদন্ত