দেবীগঞ্জে সর্বজনীন পেনশন বিষয়ক অবহিতকরণ সভা
পঞ্চগড়ের দেবীগঞ্জে সর্বজনীন পেনশন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৩১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দেশের সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামোয় অন্তর্ভুক্তির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর একটি জনকল্যাণমূখী উদ্যোগ সার্বজনীন পেনশন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার সঞ্চালনায় এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতির সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দীক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম নূরুজ্জামান ও উপজেলা সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার স্বদেশ চন্দ্র রায় প্রমুখ।
এছাড়া উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সকল দপ্তরের দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন এনজিও কর্মী এবং গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় আমন্ত্রিত অতিথিরা সর্বজনীন পেনশন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করলে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রববানী সরদার ও সোনালী ব্যাংক দেবীগঞ্জ শাখার ব্যবস্থাপক বদিউজ্জামান সবুজ উত্তর প্রদান করেন
এমএসএম / এমএসএম
বরিশালে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মামলা
আনোয়ারায় বিএনপি নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
বিডি ক্লিনের উদ্যোগে বাবুগঞ্জ ইউএনও কার্যালয় চত্বর পরিচ্ছন্নতা অভিযান
মনোহরগঞ্জে দুই যুগ পর মিলল অক্ষত মরদেহ, এলাকায় চাঞ্চল্য
রাজারহাটে নষ্ট সুপারিতেও মিলছে বাড়তি আয়ের সুযোগ
দেশপ্রেমসহ সঠিক সিদ্ধান্ত নিয়ে পাবনা এক্সপ্রেস ট্রেনটি চালানো হলে লোকসান হবেনা এমনকি চলাচল বন্ধও হবেনা
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: চিকিৎসকদের শঙ্কা আসন্ন ভয়াবহ পরিস্থিতির
অবহেলায় হারাতে বসেছে মগনামার শতবর্ষী জমিদার বাড়ির ঐতিহ্য
অতিরিক্ত’র ভারে আক্রান্ত চসিক, সেবা বিঘ্নিত!
কুড়িগ্রামে এনসিপির মিছিলে হামলাকারীদের বিচার হবে, এমপি ড. আতিক মুজাহিদ
পূর্ববিরোধ ও কলা চুরির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
চন্দনাইশে ‘জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী’ উপলক্ষে জামায়াতের গনমিছিল ও আলোচনা সভা
শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ
Link Copied