ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে ২০৯ আসন ফাকা নিয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ২ সেপ্টেম্বর


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ৩১-৮-২০২৩ দুপুর ১২:২৯

দেশের ২২ টি বিশ্ববিদ্যালয়ের Gst ভুক্ত ২০২২-২৩ইং সেশনের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম থেকে ৪র্থ মেধা তালিকায় বিষয়প্রাপ্ত হয়ে যারা এ.বি. সি ইউনিটের প্রথমিক ভর্তি নিশ্চয়ন করে গত ২৭ থেকে ২৯ আগস্টের মধ্যে চুড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন তাদের আগামী ২ সেপ্টেম্বর অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হবে মর্মে ইবি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।এ তথ্য ইবির উপ- রেজিস্ট্রার মোঃ শহিদুল ইসলামের সূত্রে জানা গেছে। খোজ নিয়ে জানা যায়,২০২২-২৩ ইং সেশনে ইবির মোট ২ হাজার ৫০টি আসনের বিপরীতে 'ডি'ইউনিট ছাড়া এ. বি.সি ইউনিটে ১ হাজার ৮৪১জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।এখনো ২০৯টি আসন বাকী রয়েছে। গুচ্ছের বাইরে থাকা ইবির 'ডি' ইউনিটের ভর্তি কার্যক্রম ইবির ধর্মতত্ত্ব অনুষদ নিজস্ব পদ্ধতিতে সম্পন্ন করেছে।ধর্মতত্ত্ব অনুষদের অন্তর্ভুক্ত চারটি  বিষয় রয়েছে। বিষয়গুলি হলো (১)আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ (২)আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ (৩)দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ (৪)আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। এর প্রত্যেকটি বিভাগে ৮০ জন করে মোট ৩২০জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।পূর্বে এ বিভাগ সমূহে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী ভর্তি করা হলেও বর্তমানে জেনারেল থেকে আসা শিক্ষার্থীরাও ভর্তি হতে পারে।সরেজমিনে ইবিতে ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অনেক বিড়ম্বনায় পড়তে দেখা যায়।ভর্তির বিড়ম্বনার বিষয়ে জানতে  চাইলে নড়াইলের লোহাগড়া উপজেলা থেকে আসা মোঃ লাবিব বরকতী নামে এক শিক্ষার্থী জানান,ইবিতে ভর্তির জন্য অন্তত ছয়টি ফরমের চারটি অংশ রয়েছে। তাহলে মোট দাড়ায় ৬×৪=২৪টি ফরম। যা পুরণ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন পড়ে।ভর্তিতে সময় মাত্র তিনদিন।ব্যাংক মাত্র ১টি হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে বলে এ শিক্ষার্থী মনে করে।অগ্রণী ব্যাংক ইবি শাখায় ভর্তি হতে আসা শিক্ষার্থীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।পরবর্তী মেধা তালিকা প্রকাশের বিষয়ে জানতে চাইলে উপ- রেজিস্ট্রার মোঃ শহিদুল ইসলাম বলেন,পরবর্তী মেধা তালিকা প্রকাশের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে Gst'টির কেন্দ্রীয় কমিটির উপরে।গুচ্ছের ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য কেন্দ্রীয় কমিটির নিকটে পৌছানোর পরে কেন্দ্রীয় কমিটি শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিলে আমরাও শিক্ষার্থী ভর্তি করব।ইবিতে ভর্তির সমস্ত তথ্যাদি নিজস্ব ওয়েবসাইট (iu.ac.bd)থেকে জানা যাবে। 

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা