লাকসামে জগন্নাথ মন্দিরে শুভ ঝুলন যাত্রা উৎসব পালিত
ঝুলনযাত্রা বা লীলা বর্ষার লীলা। ঝুলন পূর্ণিমাকে শ্রাবনী পূর্নিমাও বলা হয়। বৃন্দাবনে রাধা-কৃষ্ণর শৈশব-স্মৃতি, বিশেষতঃ সখা-সখীদের সাধে দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপরযুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। এরপর থেকে এখনো গৌড়ীয় বৈষ্ণবদের প্রিয় অনুষ্ঠান। ৫দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার রাতে সনাতন ধর্মালম্বীগণ লাকসাম শ্রী শ্রী জগন্ন্থা বাড়ীতে সকলে এসে ঝুলন যাত্রা উৎসবে রাধাকৃষ্ণকে দোলার জন্য নারী-পুরুষ জড়ো হন। পূজাটি পরিচালনা করেন মন্দিরের পুরোহিত শহদেব আযার্চ্য।
এসময় উপস্থিত ছিলেন লাকসাম জগন্নাথ বাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বাবু অরবিন্দু সাহা বিন্দু। অন্যান্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বাড়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে অমূল্য বনিক, রতন বনিক, রনজিত সাহা টাবলু, প্রবীর দাস, কোষাধ্যক্ষ প্রতুল সাহা, মিঠু সাহা, মানিক সাহা, নিমাই সাহা, উত্তম সাহা বাচ্চু প্রমুখ। রাতে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অপরদিকে জগন্নাথের সেবায়েত রূপচন্দ্র শ্যাম দাসের পরিচালনায় লাকসাম ইসকন প্রচারকেন্দ্র ও কীর্তণ মন্দিরে পবিত্র ঝুলন উৎসব পালিত হয়েছে।
জগন্নাথ বাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু অরবিন্দু সাহা বিন্দু বলেন, প্রতিবছরের ন্যায় এবার জাকজমক পূর্ন ভাবে সকলের সহযোগিতায় শুভ ঝুলন যাত্রা উৎসবটি শেষ করতে পেরেছি। আমি কমিটির সকলকে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে জানাই ঝুলনযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ