তালায় প্রথম ডেঙ্গু আক্রান্ত মনুকে বাঁচানো গেল না
সাতক্ষীরার তালা উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুশান্ত বিশ্বাস মনু (৫০) নামক এক ব্যক্তির প্রথম মৃত্যু হয়েছে। বাড়ি তালা উপজেলার ১২ নং খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে। তার পিতার নাম সুধীর বিশ্বাস বলে জানা যায়। বুধবার (৩১ আগস্ট) রাত ১২টায় সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের ছেলে সাগর বিশ্বাস জানান, ৫ দিন আগে তার বাবার জ্বর দেখা দেয়। পরে চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদরের একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। ঐদিনই তাকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়। কিন্তু মেডিকেলে আইসিইউ সংকট থাকায় বাবাকে সাতক্ষীরা সদর হাসপাতাল সংলগ্ন সিবি হাসপাতালে (বেসরকারি)ভর্তি করা হয়। এক পর্যায়ে বুধবার দিন গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এবিষয়ে খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবালু, সুশান্ত বিশ্বাস মনুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বছর এই প্রথম তালায় কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। আমাদের সকলকে সচেতন হতে হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’