ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

শিশু অপহরণ ও ধর্ষণ মামলার আসামি ৫ বছর পর গ্রেফতার র‍্যাব-২


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৩১-৮-২০২৩ দুপুর ২:১৩
শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ এনামুল হক মনির,সাব্বির (৪০)কে র‌্যাব-২ ও র‌্যাব-৭ যৌথ অভিযান করে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয় বলে জানান র‍্যাব -২ এর সিনিয়র এএসপি শিহাব করিম। 
 
এ বিষয় র‍্যাব বলেন, ২০১৮ সালে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন জুলদা গ্রামে একটি নির্মাণাধীন মসজিদে মোঃ এনামুল হক,মনির,সাব্বির(৪০) নির্মান শ্রমিক হিসাবে কাজ করত। ওই সময় ভুক্তভোগী, নির্মাণাধীন মসজিদের পার্শ¦বর্তী বাড়িতে পরিবারের সাথে বসবাস করত। উক্ত মসজিদে কাজের সময় আসামী মোঃ এনামুল হক,মনির,সাব্বির(৪০) ভুক্তভোগীকে,আসা-যাওয়ার পথে প্রায়ই বিরক্ত করত। ঘটনার দিন ভুক্তভোগীকে, পথিমধ্যে একা পেয়ে আসামী মোঃ এনামুল হক,মনির,সাব্বির কৌশলে জোর পূর্বক অপহরণ করে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন জৈনা বাজার এলাকায় একটি বাসায় আটকে রাখে এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে তার পরিবার মেয়েটিকে,উদ্ধার করে চট্টগ্রাম জেলার কোর্ট পিটিশন মামলা নং-১২৯৫/১৮ ধারা-৭/৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন ও দমন আইন (সংশোধিত ২০০৩) একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে উক্ত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করেন। বিজ্ঞ আদালত দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে উক্ত আসামীকে নারী ও শিশু নির্যাতন ও দমন আইন এর ০৭ ধারায় ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৯(১) ধারায়  যাবজ্জীবন কারাদন্ড ও ২,০০০/= টাকা অর্থদন্ড অনাদায়ে ২ আরও মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত প্রদানপূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামী মোঃ এনামুল হক,মনির,সাব্বির(৪০) দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ এনামুল হক,মনির,সাব্বিরকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।  এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে গতকাল ৩০ আগস্ট চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ মোস্তামী এলাকায়  অভিযান করে গ্রেফতার করেন। 
র‍্যাব-২ এর শিহাব করিম বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, তিনি আরও বলেন অপরাধীরা অপরাধ করলে কোনো না কোন দিন, তাঁকে শাস্তি ভোগ করতেই হবে

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন