ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ব্যক্তি উদ্যোগে দাকোপে রাস্তার কাজ; জনপ্রতিনিধিরা নিরব


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩১-৮-২০২৩ দুপুর ২:২১
খুলনা জেলা দাকোপ উপজেলার ১ নং পানখালি ইউনিয়নের ২,৩ ও ৪ নং ওয়ার্ডের রাস্তার কাজ হচ্ছে ব্যক্তি উদ্যোগে। মেইন রোড টি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থাতে পড়ে থাকলেও চোখে পড়ে নি কোন জনপ্রতিনিধির।
অবশেষে এলাকার মানুষের কথা বিবেচনা করে জাহিদুর রহমান মিল্টন কাজের উদ্যোগ নিয়েছেন। 
এই প্রধান সড়ক দিয়ে প্রতিনিয়ত চার থেকে পাঁচ হাজার লোক চলাফেরা করেন।   কিন্তু রাস্তা খারাপ হওয়ার কারণে সাধারণ মানুষদের বিভিন্ন সময়ে ভোগান্তির শিকার হতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তার এ বেহাল দশা থাকা সত্ত্বেও স্থানীয় জনপ্রতিনিধিরা কোন উদ্যোগ নেয়নি রাস্তা সংস্কারের। অবশেষে অত্র এলাকার যুবলীগ নেতা  যুবলীগ নেতা জাহিদুর রহমান মিল্টন এ রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন। ইজিবাইক চালক সমবায় সমিতি লিঃ এর সহায়তায় এবং জাহিদুর রহমান মিল্টনের  অর্থায়নে এ রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। 
এলাকার শরিফুল ইসলাম বলেন, এই ইউনিয়নের প্রধান সড়ক এটি, কিন্তু দীর্ঘদিন রাস্তাটির কিছু অংশ খারাপ থাকায় আমাদের বিভিন্ন সময়ে দুর্ভোগ পোহাতে হয়। এলাকার কথা বিবেচনা করেই মিল্টন ভাই এ রাস্তা সংস্কার করছেন। 
তবে জনপ্রতিনিধিদের রাস্তাটি সংস্কার  করা উচিত ছিল বলে তিনি জানান।
জাহিদুর রহমান মিল্টন বলেন, এলাকার মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। এ কারণেই সকলে মিলেই আমরা উদ্যোগ নিয়ে এ রাস্তার কাজ করছি। এলাকার ছেলে হিসেবে ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থাকতে চাই। 
১ নং পানখালী ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির আহমেদ সকালের সময়কে জানান, কাজ শুরুর সময় আমি ছিলাম। রাস্তাটি বারবার ঠিক করা হয়েছে। কিন্তু ভেঙে যাওয়ার কারণে পুনরায় মেরামত করা হচ্ছে। মিল্টন ভাই কাজের সময় উপস্থিত ছিলেন। মিল্টন ভাইয়ের আর্থিক সহায়তার ব্যাপারে তিনি অবগত নন বলে জানান।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক