ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এমপির জানাযা ও দাফন সম্পন্ন


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ৩১-৮-২০২৩ দুপুর ৪:২৩
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসকে তার নিজ গ্রামে দাফন করা হয়েছে। 
 
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাদ জোহর গুরুদাসপুরের বিলশা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
 
এদিন,বেলা সোয়া ১১টার দিকে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মরহুমের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 
 
এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা ও গার্ড অব অনার দেওয়া হয়।
 
এসময় জানাজায় অংশ নেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন,জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল,নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,জেলা প্রশাসক আবু নাছের ভুঞাঁ,পুলিশ সুপার তারিকুল ইসলাম,নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ।
 
এরপর আব্দুল কুদ্দুসের মরদেহ গুরুদাসপুর পাইলট স্কুল মাঠে নেওয়া হয়। সেখানে দুপুর সোয়া ১২টায় তৃতীয় জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি বিলশা গ্রামে নেওয়া হয়। সেখানে চতুর্থ জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 
উল্লেখ্য,বুধবার ৩০ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংসদ সদস্য আব্দুল কুদ্দুস।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস