অসদাচরণ এবং চেয়ারম্যানকে হুমকির জন্য জবির ডিবেটিং সোসাইটির সভাপতিকে অব্যহতি
অসদাচরণ এবং চেয়ারম্যানকে হুমকি প্রদানের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সভাপতিকে সাঈদুর ইসলাম সাঈদকে অব্যহতি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) উপাচার্যের আদেশক্রমে ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মণিরুল ইসলাম সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মোঃ নিসতার জাহান কবির এর সাথে অসদাচরণ এবং চেয়ারম্যানকে হুমকি প্রদানের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাঈদুর ইসলাম সাঈদ-কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সকল কার্যক্রম থেকে অব্যহতি প্রদান করা হলো।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নির্বাচন উপলক্ষে প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউট থেকে (বিতার্কিক) দুইজন ভোটারের তালিকা চাওয়া হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবিরের কাছে ডিবেটিং সোসাইটির সভাপতির পছন্দক্রম অনুযায়ী দুইজন ভোটারের তালিকা পাঠাতে বলা হয়। তবে অধ্যাপক শাহ নিসতার জাহান কবির সেই কথা নাকচ করে দিয়ে যোগ্যতার ভিত্তিতে দুইজনের নাম প্রেরণ করেন।
এরই রেষ ধরে সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাস ছাড়ার পূর্বমুহূর্তে নিসতার জাহান কবিরকে দেখে তার সাথে তর্কে লিপ্ত হন সাঈদ। এক পর্যায়ে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন আমার কাছে প্রমাণ আছে, আপনাকে আমি দেখে দিব বলে হুমকি দেন ডিবেটিং সোসাইটির সভাপতি। এসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম বিন হারুন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাকেও আপমানিত করেন সাইদুল ইসলাম সাঈদ।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied