ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আনোয়ারায় ৩ দিনব্যাপী হাফেজ,ইমাম ও নূরানী মুয়াল্লিম কোরআন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১-৯-২০২৩ দুপুর ২:৪৮
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা আরাবিয়া খাইরিয়ায় তিন দিনব্যাপী হাফেজ, ইমাম ও নূরানী মুয়াল্লিমদের কোরআন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাওলানা সোহাইল সালেহ।
 
প্রশিক্ষকদের মধ্যে দায়িত্বে ছিলেন, জামেয়া পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ তাহফীজুল কুরআন সংস্থার নির্বাহী সম্পাদক মাওলানা নুরুল আবছার,মাওলানা ক্বারী মোহাম্মদ ঈসহাক।এতে আরও উপস্থিত ছিলেন,মাদরাসা আরবিয়া খাইরিয়ার মুহাদ্দিস মাওলানা নুরুল বশর,শিক্ষা পরিচালক মাওলানা হোসাইন আহমদ,হাফেজ আবরার নেওয়াজ সালেহ প্রমুখ।
 
এ সময় অংশগ্রহণকারী সকল হাফেজ, ইমাম ও নূরানী মুয়াল্লিমদের মাঝে সনদ এবং আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
 
এতে জামিয়া পটিয়ার তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ তাহফীজুল কোরআন সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কোরআন প্রশিক্ষণ কোর্সের সার্বিক সহযোগিতায় ছিলেন অন্যতম সেচ্ছাসেবী ও মানবিক সংস্থা আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার