বাউফলে বিএনপির পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীর বাউফল উপজেলায় পৃথক দ্ইু স্থানে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এতে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ও পাবলিক মাঠ রিক্সা স্টান্ড এলাকায় দুটি গ্রুপ পৃথক পৃথক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। সেই সাথে আলোচনা সভা ও দোয়া মিলাদ আয়োজন করেন দলটি।
বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে একটি আনন্দর্যালী বের করা হয়েছে। র্যালীটি বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের বাসভবন থেকে হাসপাতাল সড়কে দলীয় কার্যালয় হয়ে পৌর সদরের গোলাবাড়ী মোড় পর্যন্ত গিয়ে আবার বিএনপি দলীয় কার্যালয় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ করা হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক এমপি মো. শহিদুল আলম তালুকদার, পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. তছলিম তালুকদার, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মো. সাইফুল ইসলাম জসিম প্রমুখ।
অপরদিকে সকাল ১০ টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নেতৃত্বে আরো একটি আনন্দ র্যালী বের করা হয়েছে। র্যলীটি পৌর শহরের হাইস্কুল সড়ক থেকে শুরু করে পাবলিক মাঠের দক্ষিন পাশে রিক্সা ষ্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন. উপজেলা বিএনপির আহ্বায়ক জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক স্যামুয়েল আহমেদ লেলিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি
চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩
খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা
নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন
ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র
ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ
দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার
কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার
নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব
Link Copied