পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে শহরের বনানী মোড়স্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ছোট ছোট মিছিল নিয়ে দলীয় কার্যালয় প্রাঙ্গনে জড়ো হন বিএনপি নেতা কর্মীরা। জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সেখনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংষু সরকার কুট্টি, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহাম্মেদ পিনু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, দেলোয়ার হোসেন খান নান্নু, মোফাজ্জেল হোসেন দুলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কবির হোসেন, জেলা যুবদলের নেতা গাজী আশফাকুর রহমান বিপ্লব, সদর উপজেলা যুবদলের সভাপতি রিমানুল ইসলাম রিমুসহ কয়েক হাজার নেতাকর্মী।
বক্তারা অবিলম্বে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। সমাবেশ শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌরসভা মোড়ে গেলে পুলিশ বাধা দেয়। পরে তারা সেখান থেকে ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ করে।
এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল বের করে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির শত শত নেতাকর্মী।প্রতিষ্ঠা বর্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাতী দল, শ্রমিক দল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied