নিখোঁজের ৫দিন পর নিজবাড়ি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজের ৫ দিন পর নিজ বাড়ি থেকে জালাল উদ্দিন (৪৫) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার(২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলাগুরি ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামের নিজ বাড়ি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জালাল উদ্দিন উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামের মৃত ছবিল উদ্দিন ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, মধ্য বয়সী জালাল উদ্দিন গত পাঁচ দিন থেকে নিখোঁজ ছিলেন। আজ শনিবার দুপুরে জালাল উদ্দিনের অর্ধগলিত
মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়। এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বিকেলে লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক
টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা
Link Copied