ওমরা পালনে থাকছে না সংখ্যার সীমাবদ্ধতা
পবিত্র ওমরা পালনের সময় মুসল্লিদের সংখ্যার কোনো সীমাবদ্ধতা থাকছে না। আগামী হিজরি নববর্ষ থেকে শুরু হতে যাওয়া নতুন ওমরা মৌসুম থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ কথা জানিয়েছে গালফ নিউজ।
সৌদি আরবের হজ ও ওমরাবিষয়ক উপমন্ত্রী ড. আবদুল ফাত্তাহ মাশাত জানিয়েছেন, নতুন ইসলামিক বছর থেকে শুরু হতে যাওয়া ওমরা মৌসুমে মুসল্লিদের সংখ্যায় কোনো বাধানিষেধ থাকছে না। কারণ নির্ধারিত সংখ্যা সৌদি কর্তৃপক্ষের সামর্থ্য, সুরক্ষাবিধি ও পদ্ধতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। দেশটির হজ, ওমরা ও পর্যটন বিষয়ক জাতীয় কমিটির এক সভায় তিনি এ কথা বলেন।
উপমন্ত্রী ড. আবদুল ফাত্তাহ মাশাত বলেন, ওমরা পালনে মুসল্লিদের সেবা দেয়ার জন্য প্রয়োজনীয় সক্ষমতা বৃদ্ধি করতে অনুমোদিত কোম্পানিগুলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে ইতিপূর্বে বিধি লঙ্ঘনের অপরাধে ওমরা সেবা প্রদানকারী কিছু কোম্পানির ওপর জরিমানা আরোপ ও সনদ বাতিলের প্রক্রিয়া চলছে।
তিনি আরো বলেন, বিধি লঙ্ঘনকারী অপারেটররা মুসল্লিদের ওমরা পালনে কোনো ধরনের সেবা দিতে পারবে না এবং তাদের মোটা অংকের জরিমানার আওতায় আনা হবে।
এছাড়া করোনা মহামারী শুরুর পর থেকে ভিসার নিয়মভঙ্গের কারণে কয়েকশ ওমরা অপারেটরকে ২০০ কোটি সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে বলেও জানানো হয়।
উল্লেখ্য, করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ রাখার পর আগামী ১ মহররম (১০ আগস্ট) থেকে পবিত্র ওমরা পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব। ১৮ বছর বা এর ঊর্ধ্ব বয়সীরাই কেবল ওমরা পালনের অনুমতি পাবেন। এছাড়া সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে স্বীকৃত ওমরা এজেন্সির মাধ্যমেই কেবল সৌদি আরবে আসতে পারবেন মুসল্লিরা। ওমরা পালনের সময় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনা ভাইরাস সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।
জামান / জামান
কুরবানী শুধু পশু জবাই নয়, আত্মত্যাগ ও তাকওয়ার শিক্ষা-ড. মোহাম্মদ এমদাদ হোসেন।
মুমিনের জীবনে হজের শিক্ষা ও প্রভাব
আমল নষ্ট করে যেসব কাজ
ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা
আরব দেশগুলোতে হজের খরচ কতো?
কোন পশুর বয়স কত হলে কোরবানি করা যাবে
দ্বীনি শিক্ষা বিস্তারে যার অবদান অনস্বীকার্য
দ্বিন প্রচারে নবী-রাসুলদের নিষ্ঠা ও সততা
ইসলামে মায়ের মর্যাদা
হজ কীভাবে পালন করবেন, নিয়ম কী?
আমল নষ্ট করে যেসব কাজ
শিশুর আকিকা না করে টাকা দান করা যাবে?