ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় ব্র্যাকের মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৬-৮-২০২১ দুপুর ৪:১৯
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী। শুক্রবার (৬ আগস্ট) জুমার নামাজের পরে কুতুবদিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী মুসল্লি ও জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণের মাধ্যমে ব্র্যাকের এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন- ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক মো. ইব্রাহিম, কুতুবদিয়া সরকারি কলেজের প্রভাষক ইস্তেহাদুল ইসলাম, প্রকল্পের উপজেলা ম্যানেজার কাউচার উদ্দিন, মাঠ সংগঠক, হটস্পট মোবাইলাজার কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
 
জানা যায়, বিশ্ব মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ব্র্যাক সারাদেশে কাজ করছে। বিশেষ করে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন বাজার, মসজিদ, মন্দির ও জনবহুল স্থানগুলোতে মাস্ক বিতরণ, মাইকিং, লিফলেট ও ব্যানার লাগানোসহ হ্যান্ড সেনিটাইজার বিতরণ, হ্যান্ড ওয়াশ স্টেশন স্থাপন করছে ব্র্যাক।

এমএসএম / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা