ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৪-৯-২০২৩ রাত ৮:২

ঢাকা বিশ্ববিদ্যালয় আইএফআইসি ব্যাংক প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ডের গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৩ ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। ঢাকা  বিশ্ববিদ্যালয় র নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কনফারেন্স রুমে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের উদ্যোগে বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও গবেষণা অনুদান প্রদানের চেক হস্তান্তর করা হয়। এ সময়  ২৫ জন শিক্ষার্থীকে গবেষণা অনুদান এবং ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ ২০১২ সালের ১৯ নভেম্বর সামাজিক কর্মকাণ্ডে অবদানের অংশ হিসাবে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও গবেষণা অনুদান প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ট্রাস্ট ফান্ড গঠন করে, যা পর্যায়ক্রমে ১ কোটি টাকায় উন্নীত হয়। আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি ও গবেষণা অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও নাট্যজন রামেন্দু মজুমদার, ঢাকা বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ,বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ঢাকা বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার,আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত