ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

  নূরুল কবির, সভাপতি, বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি

লবণের ঘাটতি পূরণে তড়িৎ সিদ্ধান্ত প্রয়োজন


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৪-৯-২০২৩ রাত ৮:২২

লবণ আমরা প্রতিদিন খাই। প্রায় সব খাবারে স্বাদ বাড়ায় লবণ। দেশীয় পণ্য লবণ। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক উঠানামা করলেও লবণের দাম এখনও পর্যন্ত সহনীয় মাত্রায় আছে। লবণ ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ী নেতারা মনে করেন সরকারি সংস্থাগুলো যদি যথাযথ পর্যবেক্ষণ করে, তাহলে বাজারে লবণের মূল্য আরও কমানো সম্ভব। এ বিষয়ে তাদের প্রস্তাবনা হচ্ছে- লবণ উৎপাদন থেকে শুরু করে ভোক্তাদের হাতে পৌঁছানো পর্যন্ত কঠোর পর্যবেক্ষণে রাখতে হবে। যাতে কেউ কোথাও সিন্ডিকেট করতে না পারে। 
বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নূরুল কবির জানান- সরকারি হিসেবে এ বছর দেশে ২৪ লাখ মেট্রিক টন লবণের চাহিদা রয়েছে। তার বিপরীতে দেশে লবণ উৎপাদন হয়েছে মাত্র ২২ লক্ষ মেট্রিক টন। সরকারি হিসেব অনুযায়ী দেশে এ বছর ২ লক্ষ মেট্রিক টন লবণের ঘাটতি আছে। যদিও লবণ মিল মালিকদের হিসেব অনুযায়ী ৪ থেকে সাড়ে ৪ লক্ষ মেট্রিক টন লবণের ঘাটতি আছে দেশে।  নুরুল কবির জানান-  'আমরা বারবার বলে আসছি আসলে এত লবণ উৎপাদন দেশে হয়নি। এটাই সত্য। দেশে এত লবণ উৎপাদন হলে লবণের মূল্য এত বেশি কেন? প্রশ্ন করেন এ ব্যবসায়ী নেতা। 
দেশি লবণের ব্যবসায়ীরা কক্সবাজার ও মহেশখালী থেকে লবণ সংগ্রহ করে ধুয়ে মুছে পরিষ্কার এবং খাবার উপযোগী  প্যাকেট করে বাজারে ছাড়ে।  ব্যবসায়ীদের মধ্যে এখানে প্রতিযোগিতার সুযেগ কম। এটিকে প্রতিযোগীতামূলক বাজার পদ্ধতিতে আনা দরকার এবং বর্তমান বাজারে লবণের যে ঘাটতি আছে, তা পূরণ করার জন্য লবণ আমদানি করার অনুমতি দেওয়া দরকার। তা না হলে দেশের বাজার অবৈধ পথে লবণ প্রবেশের আশঙ্কা করছেন লবণ মিল মালিক সমিতির এই নেতা। তিনি জানান- দেশে লবণ উৎপাদনের মৌসুম ১৫ মে পর্যন্ত। এ বছর ১২ মে থেকে দেশে লবণ উৎপাদন বন্ধ আছে। নতুন লবণ উৎপাদন শুরু করার আগে, ঘাটতি পূরণের জন্য লবণ আমদানির অনুমতি দিতে হবে। তা না হলে বাজারে হয় লবণের সংকট দেখা দিবে, নয়তো অবৈধ পথে লবণ বাজারে প্রবপশের শঙ্কা আছে। সকালের সময়কে তিনি জানান-এই মুহূর্তে আমি সকালের সময়ের মাধ্যমে সরকারকে জানাতে চাই আমরা আগামী দুই মাস পরে মনে হয় লবণের একটি বড় ক্রাইসিসে পরতে যাচ্ছি । যেটি কেউ এখনো বুঝে উঠতে পারছে না । বাজারে লবণের ক্রাইসিস পূরণের প্রস্তুতি আগে থেকে যদি নেওয়া না হয়, তাহলে ক্রাইসিস মোমেন্টে ফাইট সম্ভব হবে না। এর আগে ২০১৯ এবং ২০২১ সালে দেশের বাজারে লবণের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করতে পেরেছিল লবণ মিল মালিক সমিতি। তখন মিলারদের কাছে প্রচুর পরিমাণ লবণ ছিল। অসাধু চক্রের মিথ্যা প্রচারাণায় ২০১৯ সালে হঠাৎ করে এক দিনে লবণের দাম উঠে যায় ৮শ টাকা কেজিতে। সে দিন লবণ মিল মালিক সমিতি সরকারকে সহযোগিতা করতে পেরেছিল কারণ সে সময় বাজারে লবণের পর্যাপ্ত মজুত ছিল। বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি তখন- ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্য প্রচার করে লবণের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করতে পেরেছিল। তখন এক দিনের ব্যবধানে লবণের দাম আবাও ২০ টাকায় নামিয় আনা সম্ভব হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে লবণের ঘাটতি আছে এ তথ্য সরকারের নীতি নির্ধারকদের কাছে যেমন আছে, তা বারবার বলা হচ্ছে লবণ মিল মালিক সমিতির পক্ষ থেকেও। এ ঘাটতি পূরণ করার জন্য যদি আগাম পদক্ষেপ নেওয়া দরকার। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠান ও ব্যক্তিদের তড়িৎ হস্তক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন লবণ মিল মালিক সমিতির সদস্যরাা। 

Sunny / Sunny

নোয়াখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৫তম বোর্ড সভা অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ মনজুর মফিজ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

বিএমইউ উপাচার্যের সাথে চীনা কাউন্সিলরের সাক্ষাৎ: জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর উদ্যো

ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন অধ্যায়: বেতনভিত্তিক গ্রাহকদের জন্য ‘কমিউনিটি EWA 360’ উন্মোচন

অক্সফোর্ড ইনিভার্সিটির প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাসকে সম্মাননা প্রদান

পুষ্টি বৈশাখী মেলা ১৪৩৩: ঐতিহ্য, স্বাদ ও বিনোদনের বর্ণিল উৎসব

কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন কবি-সাংবাদিক বিল্লাল বিন কাশেম