ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে ২১ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৫-৯-২০২৩ দুপুর ৩:৩৬
কুড়িগ্রামের উলিপুরে ২১ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।  ঘটনাটি ঘটেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জুম্মাহাট বাজার এলাকায়। 
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কতিপয় ব্যক্তি মাদক পাঁচার করছে। এ খবর পেয়ে একদল পুলিশ উপজেলার গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট বাজার এলাকায় একটি অটোরিক্সায় তল্লাশি চালায়। এ সময়  অটোরিক্সা থেকে ২১ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট এলাকার রুস্তম আলীর ছেলে মাসুদ মিয়া(২২), নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ের ধনীগাগলা এলাকার ইসলাম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম(৩৪) ও নেওয়াশী ইউনিয়নের পনির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান(৩৫)। পরে আটককৃতদের বিরুদ্ধে রাতেই থানায় মামলা হয়। এদের মধ্যে শফিকুল ইসলামের নামে পূর্বে ৩টি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গাঁজাসহ আটক ৩ ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির