রাউজানে লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৩তম আবির্ভাব দিবস উদযাপন
চট্টগ্রামের রাউজানে শিবকল্পে মহাযোগী পূর্ণব্রহ্ম ত্রিকালদর্শী পরমপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৩তম আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে বাবার পূজা, প্রসাদ বিতরণ, মন্দিরের প্রণামী বক্স উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ডাবুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কেয়কদাইর লোকনাথ ধাম পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেয়কদাইর লোকনাথ ধাম পরিচালনা পরিষদের সভাপতি বাবু শীল। প্রধান অতিথি ছিলেন মহামায়া পরিষদের সভাপতি সুশান্ত দত্ত সোনা। কেয়কদাইর লোকনাথ ধাম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার সাধন চন্দ্র দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেয়কদাইর লোকনাথ ধাম পরিচালনা পরিষদের সাবেক সভাপতি শিক্ষক অরুন বিজয় দাশ, ডাবুয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি সদস্য মিঠু শীল, হলদিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি সদস্য শম্ভু মজুমদার, ডাবুয়া কেয়কদাইর দুর্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি রতন পাল, তীর্থ ধর, সজল দাশসহ আরও অনেকে। পবিত্র গীতা পাঠ করেন প্রমি শীল। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দকে নিয়ে প্রাণামি বাক্সের উদ্বোধন করেন কেয়কদাইর লোকনাথ ধাম পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ। এরপর আগত অতিথি ও উপস্থিত লোকজনের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার