পাইকগাছায় কাউন্সিলরকে চোর বলে ফেসবুকে কমেন্ট করায় শিক্ষককে ১লাখ টাকার লিগ্যাল নোটিশ
খুলনার পাইকগাছা পৌরসভার মহিলা কাউন্সিলরকে ফেসবুক পোস্টে' চোর বলে কমেন্ট করায় এক কলেজ শিক্ষকে ১ লাখ টাকা পরিশোধ করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন কবিতা দাশ। নোটিশে কলেজ শিক্ষক সুধাংশ কুমার মন্ডলকে মানহানিকর কমেন্ট করায় ক্ষতিপূরন বাবদ নোটিশ পাওয়ার ৭দিনের মধ্যে ১লাখ টাকা পরিশোধ করে শোধ রশিদ নেয়ার জন্য বলা হয়েছে। পাইকগাছা পৌরসভার ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর কবিতা দাশ এর পক্ষে পাইকগাছা সহকারি জজ আদালতের আইনজীবী এফ,এম,এ রাজ্জাক এ নোটিশ পাঠান। সোমবার(৪সেপ্টেম্বর) এ নোটিশ পাঠানো হয়। সোমবার নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে আইনজীবী এফ,এম,এ রাজ্জাক এ প্রতিবেদককে বলেন,গত ২সেপ্টেম্বর জনৈক পূর্ণ চন্দ্র মণ্ডল নামীয় ফেসবুক আইডিতে “পাইকগাছায় এক মহিলা কাউন্সিলার কবিতার বিরুদ্ধে জোনাকী সমিতি কর্তৃপক্ষ দেড় কোটি টাকা আত্মসাতের অভোযোগ তুলেছে।
সমিতির গ্রাহকদের কোটি কোটি টাকা পরিশোধ করতে পারছে না সমিতি কর্তৃপক্ষ। তাহলে দেড় কোটি টাকা বাদে বাকি কোটি কোটি টাকা কার কাছে? নিশ্চই কর্তৃপক্ষের কাছে? তাহলে গ্রাহকরা হয়রানী হচ্ছে কেন? উদোর পিন্ড বুধোর ঘাড়ে চাপানো হচ্ছেনাতো? যারাই জড়িত থাকুক গ্রাহকরা যেন বঞ্চিত না হয়। সে জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ দরকার।" প্রকাশের পর “চোর, ফসিয়ার রহমান জনকল্যান সমিতি থেকে চুরি করেছিল।" বলে অ্যাখ্যায়িত করেন ফসিয়ার রহমান মহিলা কলেজের শিক্ষক সুধাংশ কুমার মন্ডল। এই পোস্টের মাধ্যমে সংরক্ষিত মহিলা কাউন্সিলর কবিতা দাশের মানহানি করা হয়েছে। এ কারণে কলেজ শিক্ষক সুধাংশ কুমার মন্ডল কে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।আর নোটিশে ওই কলেজ শিক্ষক কে মানহানিকর পোষ্টের ক্ষতিপূরন বাবদ নোটিশ পাওয়ার ৭দিনের মধ্যে ১লাখ টাকা পরিশোধ করে শোধ রশিদ নেয়ার জন্য বলা হয়েছে। অন্যাথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied