ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে মানুষের সাথে শত্রুতা রক্ষা পেল না গাছ


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ৫-৯-২০২৩ বিকাল ৫:৫৭

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ব্যক্তিগত আক্রোশে নুরুল ইসলাম নামের এক কৃষকের নিজ জমিতে লাগানো দুই শতাধিক গাছের চারা কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গাছের সাথে এ কেমন শত্রুতা!এ ঘটনায় নুরুল ইসলাম প্রতিপক্ষ আব্দুল হক ও তার ভাইদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। থানা তদন্ত করে অভিযোগের প্রাথামিকভাবে সত্যতা পেয়েছে। 

ঘটনাটি ঘটেছে উপজেলার আউশনারা ইউনিয়নের মসজিদ চৌরাস্তা এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষক নুরুল ইসলাম ওই এলাকার জনৈক হোসেন আলী মন্ডলের ছেলে। নুরুল ইসলাম অভিযোগ করেন, বাগান বাড়ির কাছেই মসজিদ চৌরাস্তা এলাকায় তার নিজস্ব জমির চার পাশে সদ্য দুই শতাধিক ইউকেলিপটাস গাছের চারা লাগিয়েছেন। প্রায় সময়ই ক্ষেতের পাশের বাসিন্দা মৃত শাহাদ আলীর ছেলে আব্দুল হক তার ক্ষেতের ফসলের ক্ষতি করেন। সদ্য লাগানো গাছের চারা কেটে ফেলেন। 

কয়েকদিন আগে (গত বৃহস্পতিবার) গাছের চারা কেটে ফেলার সময় তাকে হাতে নাতে ধরা হয়। এ নিয়ে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এ ঘটনার জেরে ওইদিন বৃহস্পতিবার রাতেই আব্দুল হক ও তার ভাই আজিজুল, হাফিজুল মিলে তিন শতাধিক গাছের চারা কেটে সাবাড় করে ফেলেন। আনারস বাগানের চারপাশে লাগানো গাছই শুধু নয় নেটের বেড়া, খুঁটি কেটে তুলে একত্র করে তাতে আগুন দিয়ে জ্বালিয়েও দিয়েছেন। 
এ দিকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা মিথ্যা, ভিত্তিহীন উল্লেখ করে অভিযোগ অস্বীকার 
করেছেন। 

ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, এমন খবর পেয়েছি। সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার বিষয়টি বলতে পারবেন। গাছের চারা কাটার অভিযোগ পেয়ে ইউনিয়ন পরিষদ থেকে সংশ্লিষ্ট ইউপি সদস্য গোলাপ হোসেন কে তদন্ত করতে পাঠানো হয়েছিল। ইউপি সদস্য গোলাপ হোসেন শতাধিক গাছের চারা কাটা হয়েছে বলে স্বীকার করে জানান, কে বা কারা এ কাজ করেছে তা এখনো উদঘাটন করা যায়নি। 

মধুপুর থানার উপ পরিদর্শক(এসআই) কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনারস্থল পরিদর্শন করে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮