ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রূপসায় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৫-৯-২০২৩ বিকাল ৫:৫৮
খুলনার রূপসার একটি বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) পূর্ব পাশের বিল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। 
 
আনুমানিক ৩০ বছর বয়সের নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি। নিহত যুবকের কালো রংয়ের টি শার্ট  ও প্যান্ট  পরিহিত ছিল।রূপসা থানার ওসি তদন্ত মো:সিরাজুল ইসলাম  জানান,  রূপসা ব্রীজের পূর্বপাশে জনৈক এস এম আমজাদ হোসেনের মাছের ঘেরে এলাকাবাসী এক ব্যক্তির  লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল  কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি। ইতিমধ্যেই লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআই  ও সিআইডির টিম চেষ্টা অব্যাহত রেখেছেন। ঘটনার খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক