ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে ৩ জুয়াড়ি গ্রেফতার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৫-৯-২০২৩ বিকাল ৫:৫৯
গাজীপুরের কোনাবাড়ীতে তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর)  রাতে কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পায়রাকান্দি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে নয়ন  মিয়া (৩৮), একই জেলার
মৃত আবুল হোসেন এর ছেলে ফেরদৌস আলম (৫৮) এবং  গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়া মনিপুর পশ্চিম পাড়া এলাকার আব্দুল মান্নান এর ছেলে মামুন হোসেন (৩৬)। 
 
কোনাবাড়ী থানার এ এস আই রুহুল আমিন জানান,থ্রী কিলো ডিউটি করার সময় জানতে পারি কোনাবাড়ী থানাধীন বাইমাইল ময়লার ভাগারের পিছনে পরিত্যক্ত একটি টিনসেড রুমে কিছু লোক জুয়া খেলছে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেফতার করা হয়। 
 
জিএমপি কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে জুুয়া খেলে আসছিল। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে  নগদ ৮ হাজার টাকা, ৫০ টি তাস,একটি প্লাস্টিকের চট, ৩ টি অর্ধ পোড়া মোমবাতি ও একটি ছোট টচলাইট জব্দ করা হয়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস