ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১২


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ১১:৩৪

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ বাসযাত্রী। 

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় হাসিনা বেগম (৪২) নামে এক নারী ও অজ্ঞাত দুই পুরুষ বাসযাত্রীসহ মোট ৩ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন, চট্রগ্রামের মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে লাভলু (৫৫), পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মনিরুল ইসলাম (৪৬), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে জহিরুল ইসলাম (৪৮), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলামসহ (৪২) অন্তত ১২ জন আহত হন। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে পুলিশ ও সিরাজদিখান থানা পুলিশ সূত্রে জানা যায়, লাবিবা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইভারের উপর ঢাকাগামী দাঁড়িয়ে থাকা মালবাহী একটি ট্রাককে ধাক্কা দিয়ে লাবিবা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিং এর সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ৩ বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন প্রায় ১২ বাস যাত্রী।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ৩টি এবং ঘাতক বাসটি আমাদের হেফাজতে রয়েছে।

তিনি বলেন, একটি মালবাহী ট্রাক নষ্ট হয়ে যাওয়ায় পথে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে লাবিবা পরিবহন বাসটি ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। বাস ও ট্রাক আমাদের হেফাজতে রয়েছে।  তবে ঘটনার পরেই বাসের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় বেশ কিছু বাসযাত্রী আহত হয়েছেন। তাদের ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা