গোবিন্দগঞ্জে দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা বিজয়ী করতে পথ সভা অনুষ্ঠিত
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট চাইলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান। গতকাল মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে আব্দুল লতিফ প্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে নৌকাকে বিজয়ী করতে হবে। মহিমাগঞ্জ বাজারে গনসংযোগ শেষে পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সদস্য ও মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিউল আলম হিরু, যুগ্ম আহবায়ক রাজু সরকার, কপিরুল ইসলাম রানা, রাজাহার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল হাসান। উল্লেখ্য, আব্দুল লতিফ প্রধান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি টানা ১৮ বছর মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেন। ছাত্রলীগের সাবেক এ নেতা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে একজন ক্লিন ইমেজের নেতা হিসাবে পরিচিত। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২-গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ
কুতুবদিয়ায় মধ্যরাতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ক্ষতি রোধ
ভূরুঙ্গামারীতে প্রিজাইডিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
শাপলা কলি এমন একটা দুর্গন্ধ দলের সঙ্গে যুক্ত হয়েছে এই ফুল আর কোনদিন ফুটবে না : অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
ত্রিশালে ধানের শীষকে বিজয়ী করতে শাহবুল আলমের গণসংযোগ
খালিয়াজুরীতে নবম বেতন গ্রেড বাস্তবায়নের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত
নোয়াখালীতে হিফজুল কোরআন প্রতিযোগিতার দ্বিতীয় অডিশনে নির্বাচিত ২০ জন হাফেজ পেলো ইয়েস কার্ড
ঢাকা উত্তর ডিবি পুলিশের অভিযানে ফোনের লক খোলার সরঞ্জামাদি ও নগদ অর্থসহ ২ জন গ্রেফতার
স্বচ্ছতা সম্মেলন কক্ষে পোস্টাল ব্যালট কার্যক্রম উদ্বোধন
কুমিল্লা-৯ বিএনপির নির্বাচনী পথসভায় ভোটারদের উচ্ছ্বাস
মজুতদারী ও অনিয়মের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরের সাঁড়াশি অভিযান