ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ১:৩০

জয়পুরহাটের পাঁচবিবিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা আজ বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় বারোয়ারী মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি।

এ উপলক্ষে পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ্বর মাহাতো। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। বিশেষ অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল,ঐক্য পরিষদের সহ-সভাপতি অধ্যাপক পরিতোষ চন্দ্র ঘোষ (অবঃ), উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সহ-সভাপতি বাবু নিশিপদ দাস, পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যাপক বাবু সুদর্শন সরকার,থানা পুলিশের এসআই সুশান্ত রায়,হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক বাবু সুভাষ চন্দ্র দাস ও পূজা পরিষদের সম্পাদক জীবন কৃষ্ণ সরকার (বাপ্পী) প্রমুখ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বারোয়ারী মন্দির প্রাঙ্গণে প্রসাদ বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার