করোনায় আরো ২৪৮ জনের মৃত্যু
গত এক দিনে করোনায় আক্রান্ত হয়ে আরো ২৪৮ জন মৃত্যুবরণ করেছেন। তাদের নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত মোট ২২ হাজার ১৫০ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২ আগস্ট ২১ হাজার এবং গত ২৮ জুলাই মৃত্যু ২০ হাজার ছাড়ায়। সে হিসেবে সবশেষ চার দিনে এক হাজার মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসেবে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলেন ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন। শুক্রবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হলেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ৪৮ হাজার ৮০৭টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৪৮ হাজার ১৫টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হলো ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ৩২ হাজার ৩২২টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ১১ হাজার ৩৭১টি।
গত এক দিনে করোনায় রোগী শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৮১ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৬ শতাংশ। ২৪ ঘণ্টায় নতুন ২৪৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৩৮ জন ও নারী ১১০ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ৮২২ জন ও নারী সাত হাজার ৩২৮ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৯ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুজন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ২০ জন, সিলেট বিভাগে ১৬ জন, রংপুর বিভাগে আটজন ও ময়মনসিংহ বিভাগে আটজন। এছাড়া সরকারি হাসপাতালে ২০৯ জন, বেসরকারি হাসপাতালে ৩৩ জন ও বাসায় ছয়জন মারা গেছেন।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
জামান / জামান
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ